সর্বশেষ

সহকর্মীকে বাঁচাতে গিয়ে সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

Image 302343 1790315118 originalWeb Popup (3)

সৌদি আরবের রিয়াদে সহকর্মীকে বাঁচাতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মো. আব্দুল্লাহ (৩০) নামের এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি গ্রামের সাবেক সেনাসদস্য মো. ইসমাঈল হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সৌদি আরবের স্থানীয় সময় বেলা তিনটার দিকে রিয়াদে এই দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহ দীর্ঘ সাত বছর ধরে রিয়াদের ‘আব্দুল লতিফ কোম্পানি’তে কাজ করতেন। মাত্র এক মাস আগেই দেশে ছুটি কাটিয়ে তিনি পুনরায় কর্মস্থলে ফিরে গিয়েছিলেন।

ঘটনার বিবরণ দিয়ে নিহতের বড় ভাই মো. আসাদুজ্জামান জানান, কর্মস্থলে কাজ করার সময় হঠাৎ রাসায়নিক বা বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে এক সহকর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বাঁচাতে গিয়ে আব্দুল্লাহ নিজেও বিষাক্ত গ্যাসের কবলে পড়েন। এ সময় আব্দুল্লাহসহ আরও তিনজন বিদেশি নাগরিক ঘটনাস্থলেই মারা যান বলে জানা গেছে।

আব্দুল্লাহর এমন আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পরিবারে অন্তঃসত্ত্বা স্ত্রী ও আড়াই বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা স্বজনেরা। সহকর্মীর জীবন বাঁচাতে গিয়ে নিজের প্রাণ বিলিয়ে দেওয়া এই তরুণের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি সহযোগিতা চেয়েছে তাঁর শোকার্ত পরিবার।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup