সর্বশেষ

রহস্যজনক বিস্ফোরণে কাঁপল ইরান

Blasts and fires in Iranian cities RBWeb Popup (3)

ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকায় আবারও রহস্যজনক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে সমুদ্রের দিক থেকে আসা এসব বিকট শব্দে কেঁপে ওঠে হরমোজগান প্রদেশের সিরিক, মিনাব ও কেশম দ্বীপ। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ এবং আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে। আইআরএনএ বলছে, সিরিকের কয়েকটি এলাকায় ‘শত্রুপক্ষের ছোড়া প্রজেক্টাইল’ আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে এসব হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায়ও হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় জাস্ক এলাকা এবং হরমুজ প্রণালিতে সমুদ্রের দিক থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জাস্ক কাউন্টিতে থাকা সংবাদকর্মীদের বরাত দিয়ে আইআরএনএ জানায়, বিকট বিস্ফোরণের ঠিক আগেই জলপথে কয়েক দফা গুলির শব্দও শোনা গিয়েছিল। তবে সর্বশেষ কেশম দ্বীপে শোনা যাওয়া বিস্ফোরণটি সমুদ্র থেকে এসেছে, নাকি দ্বীপের ভেতরেই ঘটেছে—সে বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো।

সর্বশেষ এই ঘটনাগুলোর মাধ্যমে সিরিক এলাকাটি আবারও নতুন করে আলোচনায় এসেছে। এর আগে চলতি সেপ্টেম্বরের শুরুতেও দক্ষিণ ইরানে মার্কিন সামরিক অভিযানের সময় এলাকাটি হামলার শিকার হয়েছিল। ওই সময় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, মার্কিন বাহিনী ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেসব লক্ষ্যের মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, নৌসম্পদ ও যোগাযোগ ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল। তখন সিরিক ছাড়াও বান্দার আব্বাস, আহভাজ ও আগাজারিতে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup