ওমানের মাসকাটের আল আমেরাত এলাকায় প্রবাসীদের জন্য কার ওয়াশ ও মেকানিক পদে চাকরির দারুণ সুযোগ দিচ্ছে স্বনামধন্য একটি কোম্পানি। নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গাড়ি ধোয়ার কাজের জন্য ১০ থেকে ১২ জন কর্মী নেওয়া হবে, যাদের মাসিক বেতন ১৩০ রিয়াল। এছাড়া, গাড়ি মেরামতের জন্য ৪ জন দক্ষ মেকানিক প্রয়োজন, যাদের মাসিক বেতন হবে ১৫০ রিয়াল।
কর্মীদের বিনামূল্যে থাকার ব্যবস্থা করবে কোম্পানি, তবে খাবারের খরচ নিজেদেরই বহন করতে হবে। টানা দুই বছর সফলভাবে কাজ করার পর দেশে যাওয়ার জন্য বিমান টিকিট দেওয়া হবে সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি, কাজে দক্ষতা ও পারফরম্যান্স ভালো হলে ভবিষ্যতে বেতন আরও বাড়িয়ে দেওয়ার সুযোগ রয়েছে।
আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগ করতে বলা হয়েছে।
আরও
যোগাযোগ: 97140402
হোয়াটসঅ্যাপ: 0096896442663










