Long Popup (2)
সর্বশেষ

হুতি ও ইয়েমেনি বাহিনীর হামলা-পাল্টা হামলা, ‘যুদ্ধ অপরিহার্য’ বলছে সৌদি

39ProbashircityWebPopupUpdate

সৌদি–সমর্থিত ইয়েমেনি বাহিনীর ওপর সম্প্রতি ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুথির ভয়াবহ হামলায় অর্ধশতাধিক সেনা নিহতের জেরে এবার পাল্টা অভিযান শুরু করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। পাশাপাশি হুথিদের হামলার শিকার হয়েছে খোদ সৌদি আরবও। উদ্ভূত এই পরিস্থিতিতে সৌদি-হুথি চলমান সংঘাতকে রিয়াদের জন্য একটি ‘প্রয়োজনীয় যুদ্ধ’ বলে আখ্যা দিয়েছেন সৌদির এক সাবেক শীর্ষ সেনা কর্মকর্তা।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার (৮ আগস্ট) ইয়েমেন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মজিদ আল-নুজাইলি এক বিবৃতিতে পাল্টা অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মারিব ও হাদরামাউত প্রদেশে সামরিক ঘাঁটির ওপর হুথিদের হামলার জবাবে এই সামরিক অভিযান চালানো হয়েছে। এতে মূলত হুথি সদস্য ও তাদের সামরিক সরঞ্জামকে লক্ষ্যবস্তু করা হয়।

বিবৃতিতে সরকারি বাহিনীর ওপর হামলা অব্যাহত থাকলে ইয়েমেনি বাহিনী বিনা দ্বিধায় আবারও পাল্টা জবাব দেবে বলে কঠোর হুঁশিয়ারি দেন আল-নুজাইলি। ইয়েমেনের বর্তমান সংকটের জন্য হুথি গোষ্ঠীকে দায়ী করে তিনি বলেন, তারা ইয়েমেনকে আঞ্চলিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে এবং সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে। উল্লেখ্য, গত জুলাইয়ের শুরু থেকেই ইয়েমেনের বিভিন্ন ফ্রন্টে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে থেমে থেমে লড়াই চলছে।

এর আগে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মারিব ও হাদরামাউত প্রদেশে মোতায়েন করা সেনাবাহিনীর ইউনিটের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। ভয়াবহ ওই হামলায় অন্তত ১৭ জন সেনা ও সামরিক কর্মকর্তা নিহত এবং আরও অনেকেই আহত হন।

এদিকে এই সংঘাতের প্রেক্ষাপটে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সঙ্গে আলাপকালে সৌদি আরবের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আহমেদ আল-মাইমুনি বলেন, সৌদি আরব দীর্ঘদিন ধরে আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা চালিয়েছে। তবে বর্তমান বাস্তবতায় এই সংঘাতকে রিয়াদের জন্য একটি ‘প্রয়োজনীয় যুদ্ধ’ হিসেবেই দেখছেন তিনি। হুথিদের বিরুদ্ধে ইয়েমেনকে ‘বন্দী’ করে রাখার চেষ্টার অভিযোগ তুলে আল-মাইমুনি আরও বলেন, বর্তমানে সৌদি আরবে প্রায় ৪০ লাখ ইয়েমেনি বসবাস করছেন এবং রাজ্যের কেউই ইয়েমেনে নতুন করে আর কোনো যুদ্ধ চান না।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate