Long Popup (2)
সর্বশেষ

সাতক্ষীরায় জামায়াত এমপি’র ভিডিও ভাইরাল

Image 310990ProbashircityWebPopupUpdate

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিও নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ভিডিওটিতে এক নারীর সঙ্গে তাঁকে একটি কক্ষে অবস্থান ও অন্তরঙ্গ হতে দেখা যায়। সামাজিক মাধ্যমে একটি পক্ষ দাবি করে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি বিকৃত করা হয়েছে। তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘রিউমর স্ক্যানার’ তাদের অনুসন্ধানে নিশ্চিত করেছে যে, ভাইরাল এই ভিডিওটি এআই দিয়ে তৈরি নয়, বরং আসল।

রিউমর স্ক্যানার জানায়, ছড়িয়ে পড়া দীর্ঘ ভিডিওটি পৃথকভাবে এবং গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। এর কোনো দৃশ্য বা অডিও উপাদানে প্রযুক্তিগত অসামঞ্জস্য বা কোনো ধরনের হেরফের খুঁজে পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটি স্পষ্ট করে জানায়, এমপি গাজী নজরুলের ব্যক্তিগত ভিডিওটি এআই প্রযুক্তিতে বিকৃত করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে দাবিগুলো করা হচ্ছিল, অনুসন্ধানের পর তা অসত্য প্রমাণিত হয়েছে।

অন্যদিকে বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক তোলপাড় চললেও এখন পর্যন্ত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই বিষয়ে কথা বলতে তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি এবং জেলা জামায়াতের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সত্যতা সামনে আসার পর সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate