Long Popup (2)
সর্বশেষ

এবার পারমাণবিক বোমা বানাবে সৌদি!

Bd281c34 8055 4151 91d1 c86bcca0e1a9ProbashircityWebPopupUpdate

সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের হাতে আসা নথিপত্র এবং এ বিষয়ে অবগত সূত্রগুলোর তথ্য অনুযায়ী, পারমাণবিক অস্ত্র তৈরি রোধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যেসব সুরক্ষা ব্যবস্থা রয়েছে, সেসব বিষয়কে পাশ কাটিয়েই এই অনুমোদন দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

1771679159 037e964cac538dd96af7a0378990f7df

সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে মার্কিন সহায়তার রূপরেখা সম্বলিত এই খসড়া চুক্তিটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। যদিও দুই দেশের মধ্যে এই সংক্রান্ত আলোচনা ২০২৫ সালের অক্টোবরেই সম্পন্ন হয়েছিল। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ট্রাম্পের স্বাক্ষরে বিলম্বের একটি কারণ।

বিশেষজ্ঞরা সিএনএনকে জানিয়েছেন, কঠোর সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা না গেলে এই চুক্তি সৌদি আরবকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে নিয়ে যেতে পারে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অতীতে হুমকি দিয়েছিলেন, যদি তাদের প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান পারমাণবিক বোমা অর্জন করে, তবে সৌদি আরবও নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরি করবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate