সর্বশেষ

মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত

MalaysiaWeb Popup (3)

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে একটি কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণে এক বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। বিস্ফোরণে পুরো শরীর ঝলসে গিয়ে ৩০ বছর বয়সী ওই যুবক ঘটনাস্থলেই অত্যন্ত মর্মান্তিকভাবে প্রাণ হারান। দেশটির সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) কাম্পুং তোক মুদার জালান জানাকুয়াসা এলাকার একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহত ওই বাংলাদেশির বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করেনি স্থানীয় কর্তৃপক্ষ।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) অপারেশন সহকারী পরিচালক আশরুল রিজাল আসবার জানিয়েছেন, সকাল ৮টা ১৮ মিনিটে তারা এই দুর্ঘটনার খবর পান। খবর পাওয়ার পরপরই কাপার ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) থেকে দমকল বাহিনীর সাত সদস্যের একটি উদ্ধারকারী দল অগ্নি নির্বাপক ও উদ্ধারকারী যানসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

উদ্ধারকর্মীরা কারখানার ভেতর থেকে ওই বাংলাদেশির মরদেহ উদ্ধার করেন। পরে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের (কেকেএম) দায়িত্বরত চিকিৎসাকর্মীরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। ভয়াবহ এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup