Long Popup (2)
সর্বশেষ

মসজিদে আজান দেওয়ার সময় ইমামের মৃত্যু

2 20260712 091130022 (1)ProbashircityWebPopupUpdate

কুমিল্লার বুড়িচং উপজেলায় এশার আজান দেওয়ার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মো. আমিনুল ইসলাম (৪৮) নামের এক ইমামের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সোয়া আটটার দিকে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মাস্টারবাড়ি পাঞ্জেগানা মসজিদে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম গোপীনাথপুর গ্রামের কাজীবাড়ি এলাকার মৃত শামসুল আলমের ছেলে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে প্রতিদিনের মতোই মসজিদে এশার আজান দিচ্ছিলেন তিনি। আজানের একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মসজিদের ভেতরেই লুটিয়ে পড়েন। উপস্থিত মুসল্লিরা দ্রুত তাঁকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

আমিনুল ইসলাম দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে মাস্টারবাড়ি পাঞ্জেগানা মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর পাশাপাশি তিনি প্রায় এক দশক ধরে কণ্ঠনগর দক্ষিণপাড়া দারুল সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন। স্থানীয়দের কাছে তিনি অত্যন্ত সাদাসিধে, বিনয়ী ও ধর্মপ্রাণ একজন আলেম হিসেবে ব্যাপক পরিচিত ও সম্মানিত ছিলেন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে এলাকার মুসল্লি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্র জানিয়েছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নিহতের স্ত্রীর ভাই নাজির মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ রোববার জোহরের নামাজের পর গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate