Long Popup (2)
সর্বশেষ

ওমান প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক

E96c6c54 3f4b 4824 89fe 12bb3ba12519ProbashircityWebPopupUpdate

যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নে এক ওমান প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয় ইউপি সদস্য রাজু আহমেদকে আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত রাজু আহমেদ ওই ইউনিয়নের ৩ নম্বর বাড়ীয়ালী ওয়ার্ডের সদস্য এবং স্থানীয় বিএনপি নেতা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর ধরে প্রবাসী তোতা মিয়ার স্ত্রীর সঙ্গে রাজু আহমেদের পরকীয়া সম্পর্কের গুঞ্জন ছিল। গত রাতে রাজু গোপনে ওই নারীর বাড়িতে প্রবেশ করলে স্থানীয়রা টের পেয়ে বাড়ি ঘেরাও করে। এ সময় তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে বিক্ষুব্ধ জনতা এবং ওই ইউপি সদস্যকে গণধোলাই দেয়।

খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিযোগ উঠেছে, ঘটনাটি ধামাচাপা দিতে একটি প্রভাবশালী রাজনৈতিক মহল তৎপর হয়ে উঠেছে। প্রশাসনের ওপর প্রভাব খাটিয়ে অভিযুক্তকে রক্ষার জোর চেষ্টা চলছে বলে দাবি এলাকাবাসীর।

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। পরকীয়া সংক্রান্ত এই ঘটনাটি পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পারিবারিকভাবে মীমাংসা করা হয়েছে। এ ঘটনায় থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate