Long Popup (2)
সর্বশেষ

প্রবাসী বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ছেলে

7f72e4d1 28c2 49c3 b2d8 465cc988505bProbashircityWebPopupUpdate

প্রবাসী বাবাকে বাঁচাতে গিয়ে জীবন গেল ছেলের। চোখের সামনে বিদ্যুৎস্পৃষ্ট বাবার ছটফটানি সইতে না পেরে তাঁকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছিল ১৪ বছর বয়সী কিশোর রাশেদ। কিন্তু ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বাবার সঙ্গেই চিরবিদায় নিতে হলো তাকেও। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গুলগাঁও গ্রামে। গতকাল শুক্রবার দুপুরে আরব আমিরাতপ্রবাসী বাবা মো. আইনুদ্দীন (৫০) ও তাঁর ছেলে রাশেদ মিয়ার এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে বাড়ির পাশের একটি ডোবা থেকে বৈদ্যুতিক পাম্প দিয়ে পানি সেচ করছিলেন আইনুদ্দীন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত একটি ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার ডোবার পানিতে পড়ে গেলে তিনি বিদ্যুতায়িত হন। এই দৃশ্য দেখে বাবাকে দ্রুত পানি থেকে টেনে তোলার জন্য ছেলে রাশেদ সেখানে এগিয়ে যায়। এতে মুহূর্তের মধ্যেই সেও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়।

পরে আশপাশের লোকজন টের পেয়ে তাঁদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাবা ও ছেলে উভয়কেই মৃত ঘোষণা করেন। বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকতার মিয়া জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate