Long Popup (2)
সর্বশেষ

ট্রাম্পের বিস্ফোরক পোস্ট, ইরানের মানচিত্রে মার্কিন পতাকা

Image 292398ProbashircityWebPopupUpdate

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে মধ্যপ্রাচ্যের একটি মানচিত্রের ছবি পোস্ট করেছেন, যেখানে পুরো অঞ্চলের ওপর মার্কিন পতাকা প্রতীক হিসেবে দেখা যাচ্ছে এবং সুনির্দিষ্টভাবে ইরানের দিকে একটি লাল তীর চিহ্ন দেখানো হয়েছে। তবে রহস্যজনকভাবে এই ছবিটির সঙ্গে তিনি কোনো ধরনের ক্যাপশন বা ব্যাখ্যা দেননি।

প্রকাশিত ছবিটি ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা হয়। ছবিটিতে কোনো লেখা না থাকলেও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্রকে ঘিরে এতে একটি বড় ধরনের প্রতীকী ও সামরিক বার্তা রয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

এর আগেও ট্রাম্প একাধিকবার মধ্যপ্রাচ্য এবং বিশেষ করে ইরান ইস্যুতে অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন। বিভিন্ন সময়ে নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে যুদ্ধ ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে দেখা গেছে তাঁকে। সাম্প্রতিক সময়েও ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নানামুখী খবর প্রকাশিত হচ্ছে, যার মধ্যে ট্রাম্পের এই পোস্ট নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate