Long Popup (2)
সর্বশেষ

ভয়ঙ্কর ভাইরাস নিয়ে সৌদি আরবে সতর্কতা

Saudi probash timeProbashircityWebPopupUpdate

আটলান্টিকের প্রমোদতরীতে হান্টাভাইরাসের সংক্রমণের খবরের পর বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সৌদি আরব। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ আশ্বস্ত করে বলেছে, আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে তারা। সৌদির তরফ থেকে ইঁদুর ও দূষিত এলাকা এড়িয়ে চলা এবং ভ্রমণের সময় পর্যাপ্ত স্বাস্থ্যবিমা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বর্তমান মূল্যায়ন অনুযায়ী সৌদিতে এই ভাইরাসের সার্বিক হুমকির মাত্রা বেশ কম। এর কারণ হিসেবে দেশটির শক্তিশালী আগাম সতর্কবার্তা ব্যবস্থা, মহামারি নজরদারি সরঞ্জাম, সীমান্ত পর্যবেক্ষণ এবং খাদ্য ও পরিবেশগত স্বাস্থ্য নিয়ন্ত্রণের কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে।

Download

হান্টাভাইরাস মূলত একটি বিরল রোগ, যা কিছু ক্ষেত্রে মারাত্মক আকার ধারণ করতে পারে। সাধারণত সংক্রমিত ইঁদুরের প্রস্রাব, লালা বা বিষ্ঠার সংস্পর্শে এলে কিংবা দূষিত কণা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে। তবে একজন মানুষ থেকে আরেকজন মানুষের শরীরে এই ভাইরাস ছড়ানোর ঘটনা বেশ বিরল। নির্দিষ্ট কিছু ধরন এবং দীর্ঘ সময় আক্রান্ত ব্যক্তির খুব কাছাকাছি থাকার মতো সীমিত কিছু ক্ষেত্রেই কেবল এটি ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate