সর্বশেষ

ইরানের বিরুদ্ধে ‘একসঙ্গে লড়াইয়ে’ আরব দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে

IsraelProbashir city Popup 19 03

ইরানের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করতে আরব দেশগুলোর সঙ্গে নিবিড় আলোচনা চলছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ মঙ্গলবার (৩১ মার্চ) হিব্রু ভাষার সংবাদমাধ্যম মারিভের এক প্রতিবেদনে তাঁর এই দাবির কথা প্রকাশ্যে এসেছে।

সম্প্রতি মন্ত্রিসভার এক বৈঠকে নেতানিয়াহু জানান, ইসরায়েলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে আগ্রহী আরব দেশগুলোকে নিয়ে একটি নতুন জোট গঠিত হচ্ছে। অতীতে আরব নেতাদের তিনি সতর্ক করেছিলেন যে ইরান তাদের রাজতন্ত্র উৎখাত করতে পারে। তখন বিষয়টিতে গুরুত্ব না দিলেও এখন তারা পরিস্থিতি গভীরভাবে উপলব্ধি করতে পারছেন।

এর আগে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতও দাবি করেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো তাদের কাছে সাহায্য চাইছে। এক পডকাস্টে তিনি জানান, গত এক মাসে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান ও কুয়েতের মতো দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি দৃঢ় হয়েছে।

আরব দেশগুলোকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযানের প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে ওই রাষ্ট্রদূত আরও বলেন, ইসরায়েল ও তার মিত্রদের এই সম্মিলিত উদ্যোগ ভবিষ্যতের দৃশ্যপট পুরোপুরি বদলে দেবে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03