সর্বশেষ

আসুন, এই যুদ্ধ এখনই বন্ধ করি: ওমানের পররাষ্ট্রমন্ত্রী

Oman foeign ministerProbashir city Popup 19 03

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে ওমান। একই সঙ্গে সংঘাতময় এই পরিস্থিতির কারণে দেশটিতে আটকে পড়া সব বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে নিরাপদে ফিরিয়ে নিতে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী এই প্রতিশ্রুতি দেন। তিনি লেখেন, আটকে পড়া লোকজনকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে ওমান সরকার ইতিমধ্যে বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

বদর আল-বুসাইদি তাঁর বার্তায় মানবাধিকারের ওপর জোর দিয়ে আরও বলেন, ‘আমরা সবাইকে এই বার্তা দিতে চাই যে, আপনার কাছে যে দেশেরই পাসপোর্ট থাকুক না কেন, সব দেশের নাগরিকেরই নিরাপত্তা ও সুরক্ষার সমান মানবাধিকার রয়েছে।’ ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03