সর্বশেষ

ওমানের পাহাড়ে দাবানলের মত ছড়িয়ে পড়ছে আগুন

1770890114 1770890114 a4oqvt9o5gs2City ads Investment (1)

ওমানের আল হামরার রাস আল হারক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় সূত্রপাত হওয়া এই আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আগুন নেভানোর কাজে সহায়তা করছে ওমান পুলিশের এভিয়েশন উইং।

ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল সন্ধ্যা থেকে শুরু হওয়া এই আগুন দ্রুত ঘাস ও বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। এরপরই জরুরি ভিত্তিতে ফায়ার ফাইটারদের একাধিক ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু পাহাড়ি ও দুর্গম পথ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। সারা রাত ধরে নিরলস প্রচেষ্টার পর আজ সকালেও আগুন নেভানোর কাজ চলমান রয়েছে।

ভৌগোলিক অবস্থার কারণে সাধারণ যানের পক্ষে ঘটনাস্থলের সব জায়গায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় পুলিশ এভিয়েশনের হেলিকপ্টার ব্যবহার করে আকাশপথে পানি ছিটানো ও পর্যবেক্ষণের কাজ চালানো হচ্ছে। ফায়ার সার্ভিস ও পুলিশ এভিয়েশনের যৌথ প্রচেষ্টায় আগুন যাতে আশপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে, সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup