সর্বশেষ

সৌদি আরবে ভূমিধস ও বজ্রঝড়, সড়ক চলাচল বন্ধ

Severe landslides and thunderstorms in Saudi Arabia, road closuresCity ads Investment (1)

সৌদি আরবের উত্তর–পূর্বাঞ্চলীয় তাবুক প্রদেশে টানা ভারী বর্ষণের ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ভূমিধসে সড়কে বড় ধরনের ক্ষতি হওয়ায় স্থানীয় জরুরি সেবাদানকারী সংস্থা সংশ্লিষ্ট রাস্তা দিয়ে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, অতিবৃষ্টির কারণে মাটি দুর্বল হয়ে পড়ায় এ ভূমিধস সৃষ্টি হয়।

সৌদি জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল এবং নতুন করে ভূমিধসের আশঙ্কা নেই। ঘটনাস্থলে বিশেষায়িত উদ্ধারকারী দল পরিদর্শন করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কর্তৃপক্ষ দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো এড়িয়ে চলতে স্থানীয় অধিবাসীদের প্রতি সতর্কবার্তা জারি করেছে।

এদিকে, ন্যাশনাল সেন্টার ফর মেটিরিওলজি (এনসিএম) মক্কা অঞ্চলের জেদ্দা, আল কামিল, আদহাম, রাবিঘ, খুলাইস ও বাহরাহসহ বেশ কয়েকটি গভর্নরেটে সোমবার থেকে বুধবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, প্রবল বর্ষণে আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির ঝুঁকি রয়েছে। ধুলিঝড়ও দেখা দিতে পারে, যা সাধারণ জনজীবনে বিঘ্ন সৃষ্টি করতে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, বৈরী আবহাওয়ার প্রভাবে মক্কা অঞ্চলই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। বেসামরিক প্রতিরক্ষা দপ্তর নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে।

এরই মধ্যে গত শনিবার তাবুকের হাকল গভর্নরেটে বজ্রঝড় আঘাত হানলে বিভিন্ন অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আল দুররা সীমান্তচৌকি, ওয়াদি মাবরাক, আল যায়তাহ, আল খার্জ, আল ওয়াদি আল আব্যাদসহ একাধিক শহর ও গ্রামে বৈদ্যুতিক ত্রুটি, রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়া ও জলাবদ্ধতার কারণে জনভোগান্তি দেখা দেয়। উলু আল কুসাইর ও আলকান এলাকাতেও ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে নিম্নাঞ্চল ও উপত্যকায় হঠাৎ বন্যা সৃষ্টি হয়।

আরো দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup