সর্বশেষ

সৌদিতে সপ্তাহব্যাপী অভিযানে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার

Over 22,000 expatriates arrested in week long raids in Saudi ArabiaCity ads Investment (1)

সৌদি আরবজুড়ে চলমান ব্যাপক নিরাপত্তা অভিযানে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ২২ হাজারের বেশি বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। গত ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পরিচালিত এই অভিযানের তথ্য রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ হাজার ৭৫০ জন আবাসন আইন, ৪ হাজার ৭৮১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৬২৪ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। যৌথভাবে পরিচালিত এই অভিযানে দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং সরকারি সংস্থাগুলো অংশ নেয়। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার সময় আরও ১ হাজার ৮৬৭ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৬৫ শতাংশ ইথিওপিয়ান, ৩৪ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার অভিযোগে ২৯ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অবৈধ আবাসন বা কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন বা আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ৩২ জনকেও আটক করা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে মোট ৩০ হাজার ৫৫ জন প্রবাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ২১ হাজার ৫৮৬ জনকে নিজ দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় ভ্রমণপত্র সংগ্রহে তাদের নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। ৪ হাজার ৫৫৫ জনকে চূড়ান্তভাবে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে ১৪ হাজার ২০৬ জনকে সৌদি আরব থেকে প্রত্যাবাসন করা হয়েছে।

সীমান্ত আইন লঙ্ঘনকারী বা অবৈধভাবে মানুষ পাচারে যুক্তদের বিরুদ্ধে সৌদিতে কঠোর শাস্তির বিধান রয়েছে। অবৈধ প্রবেশে সহায়তার দায়ে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার কথা উল্লেখ করে সরকার বারবার সতর্ক করে আসছে। প্রায় ৩ কোটি ৪৮ লাখ জনসংখ্যার এই রাষ্ট্রে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিপুল সংখ্যক অভিবাসী শ্রমিক কাজ করেন এবং নিয়মিতই দেশটির গণমাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান অভিযান ও গ্রেপ্তারের খবর প্রকাশিত হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup