সর্বশেষ

মালয়েশিয়ায় বিশাল প্রতারক চক্রের সন্ধান, বাংলাদেশিসহ গ্রেপ্তার ২ হাজার

MaklasauyaCity ads Investment (1)

মালয়েশিয়ায় এক বিশাল ডিজিটাল প্রতারক চক্রের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানে প্রায় দুই হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশি ও ইন্দোনেশিয়ান নাগরিকও রয়েছেন। মালয়েশিয়ার বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগের (জেএসজেকে) পরিচালক দাতুক রুসদি মোহাম্মদ ইসা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন।

মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, পুলিশ সম্প্রতি দুটি বড় অভিযান পরিচালনা করে। ২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম অভিযানে মানি লন্ডারিং এবং প্রতারণামূলক ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনার অভিযোগে ১,৩০৩ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সারাওয়াক রাজ্য থেকে সর্বোচ্চ সংখ্যককে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, ২ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ই-কমার্স জালিয়াতি দমনে আরেকটি অভিযান চালানো হয়। পুলিশ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ই-কমার্স প্রতারণায় দেশটিতে ৫৪.১ মিলিয়ন রিঙ্গিতের ক্ষতি হয়েছে। এই সিন্ডিকেটগুলো প্রতারণার অর্থ লেনদেনে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার, এটিএম কার্ড সরবরাহ এবং টাকা উত্তোলনের মতো কার্যক্রমে জড়িত ছিল।

জালিয়াতিমূলক কল সেন্টার পরিচালনার অভিযোগে আরও ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি ও ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03