Long Popup (2)
সর্বশেষ

মালয়েশিয়ার বিমানবন্দরে বেআইনি ট্যাক্সি সেবা দিতে গিয়ে গ্রেপ্তার বাংলাদেশি চালক

MalasiakProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (KLIA) টার্মিনাল ১–এ বেআইনি ট্যাক্সি বা ভাড়ার গাড়ি সেবা দেওয়ার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সেলাঙ্গর সড়ক পরিবহন বিভাগ (JPJ)। শুক্রবার পরিচালিত অভিযানে ওই ব্যক্তিকে আটক করা হয় এবং তার ব্যবহৃত গাড়ি জব্দ করে কর্তৃপক্ষ।

JPJ সেলাঙ্গরের এক বিবৃতিতে জানানো হয়েছে, গোপন নজরদারি ও নিবিড় পর্যবেক্ষণের পর অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি অনুমোদনবিহীন দালাল বা স্থানীয় ভাষায় পরিচিত ‘উলাট’ হিসেবে কাজ করছিলেন। KLIA টার্মিনাল ১–এ তিনজন বিদেশি যাত্রীকে (বাংলাদেশি নাগরিক) ৮০ রিঙ্গিত ভাড়ায় বুকিত বিনতাং এলাকার অ্যাজাইল রেসিডেন্সে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি।

বিভাগটি জানিয়েছে, এই ঘটনায় ২০১০ সালের স্থল জনপরিবহন আইন অনুযায়ী মামলা করা হয়েছে। দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ ৫০ হাজার রিঙ্গিত জরিমানা, পাঁচ বছরের কারাদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।

সড়ক পরিবহন বিভাগ আরও জানিয়েছে, বেআইনি ‘উলাট’ কার্যক্রমে সহায়তাকারীরাও একই আইনের ধারা ২৪৩(১) অনুযায়ী বিচারের আওতায় আসবেন।

বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে, যাত্রীরা যেন শুধুমাত্র সরকারি অনুমোদিত কাউন্টার বা নিবন্ধিত ই–হেইলিং অ্যাপের মাধ্যমে পরিবহন সেবা গ্রহণ করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate