Long Popup (2)
সর্বশেষ

মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহের উপায় বের করে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

3 scientists win nobel prize for discovering way to collect water from desert airProbashircityWebPopupUpdate

এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী। তারা ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস (MOFs)’ নামের এক যুগান্তকারী কাঠামো উদ্ভাবনের জন্য এ স্বীকৃতি পেয়েছেন। বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে সুইডেনের স্টকহোমে দ্য রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বিজয়ীদের নাম ঘোষণা করে।

নোবেলজয়ীরা হলেন—জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুসুম কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলির অধ্যাপক ওমর এম. ইয়াঘি।

নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, এই তিন বিজ্ঞানী অণুগঠিত এমন একটি কাঠামো তৈরি করেছেন, যার মধ্য দিয়ে গ্যাস ও রাসায়নিক পদার্থ সহজে প্রবাহিত হতে পারে। এ কাঠামো ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক’ নামে পরিচিত। এর সাহায্যে মরুভূমির বাতাস থেকে পানি আহরণ, কার্বন ডাই-অক্সাইড সংরক্ষণ, বিষাক্ত গ্যাস ধারণ এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া দ্রুততর করা সম্ভব হবে।

উল্লেখ্য, গত বছর রসায়নে নোবেল পান তিন বিজ্ঞানী—যুক্তরাষ্ট্রের ডেভিড বেকার, যুক্তরাজ্যের ডেমিস হাসাবিস এবং জন এম. জাম্পার—যারা প্রোটিন ডিজাইন ও গঠন পূর্বাভাসে অসাধারণ অবদান রাখেন।

চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে ৬ অক্টোবর থেকে। ইতোমধ্যে চিকিৎসা ও পদার্থবিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ঘোষণা করা হবে সাহিত্যে এবং শুক্রবার শান্তিতে নোবেলজয়ীদের নাম।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate