সর্বশেষ

জামিন পেলেন ইমরান খান

Imran khan granted bailCity ads Investment (1)

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান সামরিক অবকাঠামোতে হামলার মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করে। প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে লাহোর হাইকোর্ট জামিন আবেদন নাকচ করলে ইমরান উচ্চ আদালতের শরণাপন্ন হন।

আদালতের নির্দেশনায় বলা হয়েছে, যদি অন্য কোনো মামলা বা আটকাদেশ না থাকে তবে তাকে কারাগার থেকে মুক্তি দিতে হবে। তবে দুর্নীতি মামলায় তিনি এখনও অভিযুক্ত থাকায় আপাতত কারাগারেই থাকতে হবে।

প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে ইমরান খানের গ্রেপ্তারের পর তার সমর্থকেরা রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদরদপ্তরসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর চালায়। সেনাবাহিনীকে লক্ষ্য করে সংঘটিত এসব সহিংসতার দায়ে ইমরান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বহু নেতার বিরুদ্ধে মামলা হয়।

উল্লেখ্য, ২০২২ সালে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর থেকেই শেহবাজ শরীফের সরকার তার বিরুদ্ধে নানা মামলার মাধ্যমে চাপ সৃষ্টি করে আসছে বলে অভিযোগ উঠেছে। ইমরান ছাড়াও তার দলের অনেক নেতাকর্মী একই ধরনের মামলায় জড়িয়ে পড়েছেন।

আরো দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03