Long Popup (2)
সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ভিসা সুখবর দিল ভারত

India extends medical visa for bangladeshisProbashircityWebPopupUpdate

বাংলাদেশিদের জন্য মেডিক্যাল ভিসা সহজ করার ঘোষণা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী রোববার (১০ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। খবরটি ছড়িয়ে পড়তেই কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর ও দিল্লির ব্যবসায়ী মহলে আনন্দের ঢেউ নেমে এসেছে।

প্রতিবছর পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে গড়ে প্রায় ৩৬ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ভিসানীতির জটিলতায় গত এক বছরে বাংলাদেশি পর্যটক ও রোগীর সংখ্যা নাটকীয়ভাবে কমে যায়। এতে ভারতের বিভিন্ন শহরের বাংলাদেশ নির্ভর ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক ব্যবসায়ী জীবিকা বদলাতে বাধ্য হন।

কলকাতার নিউমার্কেট, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালোরের বড় বড় হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা হ্রাস পায়, যা সংশ্লিষ্ট অর্থনীতিতে বড় ধাক্কা দেয়। এর পাশাপাশি হোটেল, পরিবহন, মুদ্রা বিনিময় এবং খুচরা বাজারেও মন্দা দেখা দেয়। ব্যবসায়ীরা জানান, বাংলাদেশি গ্রাহকের উপর ব্যাপকভাবে নির্ভরশীল এই খাতগুলোতে ক্ষতির প্রভাব ছিল দীর্ঘস্থায়ী।

তবে ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় ভারতীয় ব্যবসায়ীরা আশাবাদী হয়ে উঠেছেন। তারা মনে করছেন, পুনরায় বেশি সংখ্যক বাংলাদেশি ভারতে চিকিৎসা ও কেনাকাটায় আসবেন, যা দ্রুত ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সাহায্য করবে। হাসপাতাল থেকে শুরু করে হোটেল, পরিবহন ও খাদ্যপণ্য বিক্রেতারা সবাই নতুন করে কর্মচাঞ্চল্যের আশা করছেন।

ভারতীয় ব্যবসায়ী মহল একসঙ্গে এই বার্তা দিয়েছে— ধর্ম, রাজনীতি বা অন্যান্য বিরূপ প্রভাবের ঊর্ধ্বে উঠে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি। তারা চান, বাংলাদেশ ও ভারত একে অপরের অর্থনৈতিক উন্নয়নে সহযোগী ও পরিপূরক হয়ে কাজ করুক।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate