সর্বশেষ

সৌদিতে মধ্যপ্রাচ্যের প্রথম নারী সি রেঞ্জার বাহিনী

Saudi womanWeb Popup (3)

বিশ্ব রেঞ্জার দিবস উপলক্ষে সৌদি আরব ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের প্রথম নারী সি রেঞ্জার বাহিনী গঠনের। দেশটির প্রিন্স মোহাম্মদ বিন সালমান রয়্যাল রিজার্ভের অধীনে এই বাহিনী গঠিত হয়েছে। ভিশন ২০৩০-এর অংশ হিসেবে নারী ক্ষমতায়ন এবং পরিবেশ সংরক্ষণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

2562466

নতুন এই বাহিনী লোহিত সাগরের ১৭০ কিলোমিটার দীর্ঘ উপকূলরেখায় পুরুষ রেঞ্জার ও বর্ডার গার্ডদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। বর্তমানে রেঞ্জার বাহিনীতে ২৪৬ জন সদস্য রয়েছে, যার মধ্যে ৩৪ শতাংশই নারী। ২০২৪ সালের জুলাইয়ে প্রথম ধাপের সাতজন নারী সি রেঞ্জার প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন।

তারা সমুদ্র টহল, জলজ নিরাপত্তা, সাঁতার এবং মাঠপর্যায়ের নানা কাজে প্রশিক্ষিত। এই বাহিনী সৌদির ২৪ হাজার ৫০০ বর্গকিমি সংরক্ষিত এলাকায় অবৈধ শিকার, মাছ ধরা ও গাছ কাটার মতো পরিবেশবিধ্বংসী কার্যকলাপ প্রতিরোধে কাজ করছে। এই উদ্যোগ নারীদের ঐতিহ্যগতভাবে পুরুষ-প্রধান খাতে সম্পৃক্ত করে গোটা অঞ্চলের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup