Long Popup (2)
সর্বশেষ

অভাব ঘোচাতে সৌদি গিয়ে লাশ হলেন ফারুকুল

Farukul died after going to saudi arabia to make ends meetCity

সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফারুকুল ইসলাম (৫০) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত ফারুকুল মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের মৃত আব্দুল খালেক বেপারীর ছেলে।

নিহতের ভাই ফরহাদুল ইসলাম আজ দুপুরে তার বড় ভাই ফারুকুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর আগে গত ৩ মে (শনিবার) সৌদি আরবের স্থানীয় সময় বেলা ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

কান্না জড়িত কণ্ঠে ফারুকুলের স্ত্রী মোসা জোসনা জানান, তার স্বামীই ছিলেন পরিবারের একমাত্র অবলম্বন। গতকাল সকালে তিনি সৌদি আরবে থাকা তার স্বামীর এক বন্ধুর মাধ্যমে জানতে পারেন যে তার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি স্বামীর লাশ দ্রুত দেশে আনার জন্য সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের কাছে অনুরোধ জানান।

ফারুকুলের মা হোসনে আরা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, তার ছেলে খুবই ভালো ছিল। মারা যাওয়ার তিন দিন আগে ফোনে তিনি বলেছিলেন যে কোরবানির ঈদের আগে বাড়ি ফিরবেন। তিনি তার ছেলের লাশ শেষবারের মতো দেখার জন্য সরকারের সাহায্য কামনা করেন।

টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজি জানান, ফারুকুল পরিবারের অভাব ঘোচাতে ২০২৩ সালের অক্টোবরে সৌদি আরব গিয়েছিলেন। সেখানে শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে মরদেহ দেশে আনার জন্য সহযোগিতা চেয়েছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate