সর্বশেষ

একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন সৌদি প্রবাসীর স্ত্রী

Saudi expatriate's wife gives birth to four children at onceProbashircityWebPopupUpdate

একসঙ্গে চার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সৌদি প্রবাসীর স্ত্রী। নবজাতক অনেকটা শঙ্কামুক্ত হলেও বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চার ফুটফুটে নবজাতকের জন্ম দেন গৃহবধূ জান্নাতি আক্তার জুই। তিনি সৌদি প্রবাসী শরিফুল ইসলামের স্ত্রী।

হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মনোয়ারা খাতুন জানান, বর্তমানে মা ও চার সন্তান হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে আছে। তারা উভয়ই সুস্থ এবং অনেকটা শঙ্কামুক্ত। প্রসূতির খালা মোসলেমা বেগম জানান, শুক্রবার একে একে জন্ম নেয় চার পুত্র সন্তান। প্রবাসী দম্পতির আগের আট বছরের পুত্র রয়েছে।

গত বছর গৃহবধূ সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করেন। তিনি স্বামীর সঙ্গে কিছুদিন সেখানেই ছিলেন।

একসঙ্গে চার সন্তান গর্ভধারণের বিষয়টি বিরল। এর আগেও বগুড়ায় চার সন্তান জন্ম দিয়েছিলেন অনন্যা মোদক নামের এক নারী। চিকিৎসাবিদ্যা মতে, প্রতি ৫ লাখ ১২ হাজার গর্ভধারণে এটি একবার ঘটে। যদিও একসঙ্গে দুই থেকে চার সন্তানের জন্ম গর্ভধারণকৃত মা ও চিকিৎসকদের জন্য চ্যালেঞ্জের হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate