সর্বশেষ

গুগল ব্যবহার না করলেই মিলবে টাকা!

গুগল1606296701 5fbe247d3b172 1City ads Investment (1)

সম্প্রতি স্ট্যানফোর্ড, পেনসিলভানিয়া এবং এমআইটি বিশ্ববিদ্যালয়ের এক যৌথ গবেষণায় উঠে এসেছে যে গুগল সার্চের জনপ্রিয়তার প্রধান কারণ হলো—অধিকাংশ মানুষ কখনো বিকল্প সার্চ ইঞ্জিন ব্যবহার করেই দেখেননি। ব্লুমবার্গে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্যের উল্লেখ রয়েছে।

গবেষকরা বলছেন, গুগল অনেকটা প্রিয় কোমল পানীয়ের মতো; মানুষ এটি ব্যবহারে এতটাই অভ্যস্ত যে তারা অন্য কিছু চেষ্টা করেই না। যদিও মাইক্রোসফট বিং-এর মতো অন্যান্য সার্চ ইঞ্জিনও গুণগত মানে পিছিয়ে নেই, তবুও ব্যবহারকারীরা তেমনটা অনুভব করেন না যতক্ষণ না তাদের কোনোভাবে উৎসাহ দেওয়া হয়।

প্রায় আড়াই হাজার অংশগ্রহণকারীর ওপর চালানো এই পরীক্ষায় দেখা গেছে, দুই সপ্তাহ বিং ব্যবহারের জন্য প্রত্যেককে ১২২৪ টাকা করে দেওয়া হয়েছিল। এই সময় শেষে ৭৮% ব্যবহারকারী আবার গুগলে ফিরে গেলেও ২২% বিং-এ থেকে গেছেন। অনেকে বিস্ময় প্রকাশ করে বলেছেন, “ভাবিনি বিং এত ভালো হতে পারে।” গবেষণাটি বলছে, সামান্য উৎসাহই ব্যবহারকারীদের অভ্যাস বদলে দিতে পারে।

এই গবেষণা যুক্তরাষ্ট্রে গুগলের বিরুদ্ধে চলমান একচেটিয়া বাজার দখলের মামলায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। মামলায় যুক্তরাষ্ট্র সরকার আদালতের কাছে প্রস্তাব রেখেছে—মানুষকে সীমিত সময়ের জন্য অন্য সার্চ ইঞ্জিন ব্যবহারে উৎসাহ দেওয়ার মাধ্যমে গুগলের প্রভাব খর্ব করা হোক।

গুগলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা জনপ্রিয় কারণ তাদের সেবা সেরা। তবে গবেষকদের মতে, ব্যবহারকারীদের প্রথমে বিকল্প সেবা ব্যবহারে উৎসাহ দেওয়া এবং পরবর্তীতে নিজ পছন্দে ফিরে যাওয়ার সুযোগ দেওয়াই হতে পারে ন্যায্য সমাধান। এতে গুগলের বাজার দখলের হার ৯০% থেকে নেমে ৭৫%-এ আসতে পারে বলে মনে করছেন তাঁরা।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup