সর্বশেষ

ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে বিজয়

ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে বিজয়City ads Investment (1)

ভারতে সম্প্রতি পাস হওয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে দেশজুড়ে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ দেখা যাচ্ছে। এই আইনের বিরোধিতায় এবার সরব হলেন তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। শুধু তাই নয়, এই আইনকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি ভারতের শীর্ষ আদালতেও মামলা দায়ের করেছেন।

তামিলাগা ভেত্তেরি কাজগাম পার্টির প্রধান বিজয় নরেন্দ্র মোদি সরকারের আনা নতুন ওয়াকফ আইনকে ‘গণতন্ত্রবিরোধী’ আখ্যা দিয়ে এর প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামারও ঘোষণা দিয়েছেন। এর আগে এই দক্ষিণী সুপারস্টার বিজেপি সরকারের বিরুদ্ধে মুসলিমবিরোধী রাজনীতির অভিযোগ তুলেছিলেন।

এদিকে, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার বিতর্কিত ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে। উত্তরপ্রদেশেই ভারতে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার কলকাতায় জমিয়ত-ই-উলেমা হিন্দের বিশাল সমাবেশ থেকে এই আইন বাতিলের দাবিতে এক কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ করে প্রধানমন্ত্রীর দফতরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ সহিংস রূপ নেয়, যেখানে বিক্ষোভকারীরা হাইওয়ে অবরোধ করে ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতি স্পষ্ট জানিয়েছেন, ওয়াকফ আইন বাতিল না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের মতো বিরোধী দল শাসিত কিছু রাজ্য ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারা তাদের রাজ্যে এই বিতর্কিত আইন প্রয়োগ করতে দেবে না।

উল্লেখ্য, ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৫ গত সপ্তাহে ভারতীয় পার্লামেন্টে পাস হওয়ার পর রাষ্ট্রপতি ৫ এপ্রিল তাতে সম্মতি দেন, যার ফলে এটি আইনে পরিণত হয়। বর্তমানে, এই আইনটিকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে বাতিল করার দাবিতে একাধিক সংসদ সদস্য ও মানবাধিকার গোষ্ঠী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup