সর্বশেষ

হজযাত্রায় নিষেধাজ্ঞা, নতুন নীতিমালা ঘোষণা সৌদি সরকারের

হজযাত্রায় নিষেধাজ্ঞা, নতুন নীতিমালা ঘোষণা সৌদি সরকারেরProbashir city Popup 19 03

চলতি বছর হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের নিয়ে যাওয়া নিষিদ্ধ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে।

গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছর হজের সময় তীব্র ভিড়ের কারণে ঝুঁকির মুখে পড়ে শিশুদের নিরাপত্তা। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতেই এ বছর থেকে তাদের হজযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্ত শিশুদের সুস্থতা বজায় রাখা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য নেওয়া হয়েছে।

এছাড়া, সৌদির হজ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর যারা প্রথমবারের মতো হজ পালন করবেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

হজযাত্রায় নিষেধাজ্ঞা, নতুন নীতিমালা ঘোষণা সৌদি সরকারের

হজ নিবন্ধন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসকারীদের জন্য ‘নুসুক’ অ্যাপ এবং সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে ২০২৫ সালের হজ নিবন্ধন চালু হয়েছে। হজযাত্রীদের ব্যক্তিগত তথ্য যাচাই, সঙ্গী যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ ‘নুসুক’ অ্যাপ এবং সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে।

এ বছর হজযাত্রীদের সুবিধার্থে নতুন কিস্তি সুবিধা চালু করেছে সৌদি সরকার। দেশটির অভ্যন্তরীণ হজযাত্রীরা এবার তিন কিস্তিতে হজ প্যাকেজের মূল্য পরিশোধ করতে পারবেন। প্রথম কিস্তিতে ২০ শতাংশ অর্থ বুকিংয়ের ৭২ ঘণ্টার মধ্যে, দ্বিতীয় কিস্তিতে ৪০ শতাংশ অর্থ রমজান ২০ তারিখের মধ্যে এবং বাকি ৪০ শতাংশ শাওয়াল ২০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজযাত্রীদের যথাযথ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। ‘নুসুক’ প্ল্যাটফর্ম থেকে হজযাত্রীরা তাদের পছন্দের প্যাকেজ বাছাই, ই-ওয়ালেট রিচার্জ এবং অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করতে পারবেন।

প্রসঙ্গত, প্রতি বছর সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসল্লি হজ পালন করতে সৌদি আরবে যান। ব্যাপক ভিড় ও নিরাপত্তার কথা বিবেচনা করেই এবার শিশুদের সঙ্গে নিয়ে হজ পালনের অনুমতি দেওয়া হয়নি।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03