সর্বশেষ

বাংলাদেশিকে গুলি করে হত্যা করলো বিএসএফ

বাংলাদেশিকে গুলি করে হত্যা করলো বিএসএফProbashir city Popup 19 03

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের চিনাকান্দি সীমান্ত এলাকায় মো. সাইদুল ইসলাম (২৪) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করলো বিএসএফ।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় এ হত্যার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. সাইদুল ইসলাম সন্ধ্যায় গুলিবিদ্ধ হন। গুলিতে আহত সাইদুলকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছিমপুর বিওপি এবং প্রতিপক্ষ ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের করাইগড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২০৯/এমপির কাছে প্রবেশ করে বাংলাদেশি যুবক। সে সময় ১৯৩ ব্যাটালিয়ন বিএসএফের টহল দল তাকে গুলি করে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার শফিকুর ইসলাম বলেন, মৃতের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতদন্তের পর জানা যাবে কি ধরণের বুলেট শরীরে লেগেছে।

সাইদুল ইসলাম (২৪) বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গামাইরতলা খাসপাড়া পূর্ব এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03