Long Popup (2)
সর্বশেষ

ওমানে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট টিমকে সংবর্ধনা

ওমানে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট টিমকে সংবর্ধনাProbashircityWebPopupUpdate

ওমানে আগত বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট টিমকে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) আয়োজিত এ গেট টুগেদারে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের প্রেসিডেন্ট আশরাফুর রহমান সিআইপির সভাপতিত্বে ও জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের প্রধান উপদেষ্টা ইয়াসিন চৌধুরী সিআইপি।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের সেক্রেটারি শেখ ফাহাদসহ সামাজিক রাজনৈতিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সম্মানিত সিআইপিরা।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার ও স্টেশন ম্যানেজারসহ ওমানে বসবাস করা বাংলাদেশ কমিউনিটির সিনিয়র লিডার এবং বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ ক্রিকেট টিমের খেলোয়াড়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate