সর্বশেষ

পাকিস্তানে গিয়ে খেলবে ওমান আর বাংলাদেশ?

পাকিস্তানে গিয়ে খেলবে ওমান আর বাংলাদেশProbashir city Popup 19 03

১৮ এপ্রিল কাজাখস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের এএইচএফ কাপ হকির মিশন শুরু হতে যাচ্ছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে প্রস্তুতির আড়ালে বিদেশি দলের বিপক্ষে ম্যাচ না খেলার আক্ষেপ রয়েছে।

ঈদের ছুটি কাটিয়ে ২৪ জনকে নিয়ে মওলানা ভাসানি স্টেডিয়ামে অনুশীলন শুরু হয়েছে আগেই। দিন কয়েকের মধ্যেই ১৮ জনের দল চূড়ান্ত করে ফেলার কথা রয়েছে। এরপর ১৫ এপ্রিল ইন্দোনেশিয়ার উদ্দেশে দেশ ছাড়ার পরিকল্পনা বাংলাদেশ দলের। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, কাজাখস্তান, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড।

তার আগে এক মাস ধরে ক্যাম্প চললেও বাইরের দলের বিপক্ষে কোনও প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি বাংলাদেশ দলের। যেখানে প্রতিযোগিতায় ওমান হলো বড় প্রতিপক্ষ। এরই মধ্যে পাকিস্তানে গিয়ে চারটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। এ নিয়ে হতাশ কণ্ঠে বাংলাদেশ দলের কোচ মামুনুর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে। তবে দেশের বাইরের দলের বিপক্ষে ম্যাচ খেলতে পারলে সেটা আরও ভালো হতো। এরই মধ্যে আমরা দেশে বিমান বাহিনীর বিপক্ষে ৫টি ম্যাচ খেলছি।’

এই সাবেক তারকা ডিফেন্ডার বলেছেন, ’দেশের বাইরে আসলে ইন্দোনেশিয়াতে আগে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু ওখানে সিঙ্গাপুর কিংবা অন্য কাউকে পাওয়া সম্ভব নয়। উজবেকিস্তান তো সাড়া দিচ্ছে না। আশা করছি এটা বড় কোনও সমস্যা হবে না। এই টুর্নামেন্টে আমরা সব সময় সেরা সাফল্য পেয়েছি। এবারও লক্ষ্য একই থাকছে।’

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03