Opens in a new tab
সর্বশেষ

সাউথ এশীয় পর্যটন অ্যাওয়ার্ড পেলেন ২ বাংলাদেশি

সাউথ এশীয় পর্যটন অ্যাওয়ার্ড পেলেন ২ বাংলাদেশিWeb Popup (3)

দক্ষিণ এশীয় পর্যটন ও বাণিজ্যিক শিল্পের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন দুই বাংলাদেশি। তারা হলেন– মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী দ্য ফ্রেন্ডশিপ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার আব্দুল মান্নান ও ইভলম্যান্ডস প্রাইভেট লিমিটেডের কর্ণধার মোহাম্মদ শাকিল আহমেদ।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে রোববার (১০ নভেম্বর) হোটেল ইয়েলো প্যাগোডার অডিটোরিয়ামে সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপের (সামিট) ১৬তম আসরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে নেপালি তরুণী রোশনি শ্রেষ্ঠ ও নিশা কার্কির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল সরকারের জ্বালানি, জলসম্পদ ও সেচমন্ত্রী দীপক খাডকা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী প্রদীপ পাউডেল।

প্রধান অতিথি তার বক্তব্যে দক্ষিণ এশিয়ার পর্যটন ও বাণিজ্যিক শিল্পের সম্ভাবনাময় দিকগুলোতে গুরুত্ব দিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের আয়োজক সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপের পরিচালক ও প্রধান সমন্বয়কারী এম গোলাম ফারুক মজনু বলেন, এবারের আসরে বাংলাদেশ, নেপাল, ভারত, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তানসহ মোট আটটি দেশের ২৪ জন বরেণ্য ব্যক্তিকে পুরস্কার দিয়েছে সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ (সামিট)। পর্যটন ও বাণিজ্যিক শিল্পের উন্নয়নে সাউথ এশীয় দেশগুলোর পারস্পরিক সম্প্রীতির কথাও উল্লেখ করেন তিনি।

অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি ব্যক্ত করে আবদুল মান্নান ও শাকিল আহমেদ বলেন, সাউথ এশিয়ার মর্যাদাপূর্ণ এ স্বীকৃতি পেয়ে আমরা মালদ্বীপ প্রবাসী হিসেবে অত্যন্ত সম্মানিত বোধ করছি। যা ভবিষ্যতে ট্যুরিজম শিল্পে আমাদের কাজের অগ্রগতি বৃদ্ধিতে অনুপ্রেরণা জোগাবে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)