সর্বশেষ

স্কুলে যাওয়ার পথে প্রবাসী বাবা-ছেলে নিহত

স্কুলে যাওয়ার পথে প্রবাসী বাবা ছেলে নিহতProbashir city Popup 19 03

মালয়েশিয়ার পাহাং রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় প্রবাসী শ্রমিক মোহাম্মদ আদম (৩৯) ও তার ছেলে মোহাম্মদ ফাইক আকওয়া আবদুল্লাহ (৯) নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (১৬ আগস্ট) ভোরে স্থানীয় সময় সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্কুলে যাওয়ার পথে প্রবাসী বাবা-ছেলে নিহত

জানা গেছে, মোহাম্মদ আদম ও তার ছেলে মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাচ্ছিলেন, পথে একটি গর্ত এড়ানোর চেষ্টা করলে বিপরীত লেন দিয়ে আসা পেরোদুয়া গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হন বলে জানান স্থানীয় পুলিশ প্রধান।

এ দুর্ঘটনায় ওপর দিকে পেরোদুয়া অ্যাক্সিয়া গাড়িতে থাকা এক নারী (৪১ বছর) ও তার ছেলেও (৫ বছর) আহত হয়েছেন।

পুলিশ প্রধান জুকরি জানান, দুর্ঘটনায় প্রবাসীর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেরানতুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাথে সাথে দেশটির সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলাটি তদন্ত করা হচ্ছে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03