সর্বশেষ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলে নিহত

7cb67774a16a474ab39cddad7694afceProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ার পাহাং রাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ আদম (৩৯) ও তার ছেলে মুহাম্মদ ফাইক আকওয়া আবদুল্লাহ (৯) নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে দেশটির পাহাং রাজ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানা গেছে, মালয়েশিয়ায় একটি করাত কলে কাজ করতেন মোহাম্মদ আদম। শুক্রবার সৎ ছেলে মুহাম্মদ ফাইক আকওয়া আবদুল্লাহকে নিয়ে মোটরসাইকেলযোগে স্কুলে নিয়ে যাচ্ছিলেন তিনি। পথে একটি গর্ত এড়ানোর চেষ্টা করলে বিপরীত লেন দিয়ে আসা পেরোদুয়া গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হন। এ ছাড়া পেরোদুয়া অ্যাক্সিয়া গাড়িতে থাকা ৪১ বছর বয়সি এক নারী ও তার ৫ বছর বয়সি ছেলে আহত হন।

স্থানীয় পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট জুকরি মুহাম্মদ বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেরানতুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তদন্তের সুবিধার্থে পুলিশ পেরোদুয়া অ্যাক্সিয়া গাড়ি চালকের একটি বিবৃতি রেকর্ড করবে। মামলাটি তদন্ত করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate