সর্বশেষ

আমিরাতে প্রথম সফরে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

আমিরাতে প্রথম সফরে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টProbashir city Popup 19 03

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমাদ আল-শারা আরব উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে জরুরি অর্থনৈতিক সহায়তা পাওয়ার চেষ্টায় রবিবার (১৩ এপ্রিল) প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত সফর করছেন।

দামেস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর এটি সিরিয়ার কোনো অন্তর্বর্তী প্রেসিডেন্টের প্রথম আমিরাত সফর। এর আগে, আসাদকে ক্ষমতাচ্যুত করার প্রায় এক সপ্তাহ পর আমিরাতের প্রেসিডেন্ট উপদেষ্টা আনোয়ার গারগাশ সিরিয়ার নতুন নেতৃত্ব এবং তাদের ইসলামপন্থী সংশ্লিষ্টতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে, চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে শারা ও আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে একটি টেলিফোন আলাপের মাধ্যমে সম্পর্কের বরফ গলে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, সেই আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়ন নিয়ে কথা হয়।

রবিবার সানার টেলিগ্রাম চ্যানেলে জানানো হয়েছে, প্রেসিডেন্ট শারা পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শায়বানীকে সঙ্গে নিয়ে আমিরাতের উদ্দেশে রওনা হয়েছেন। সফরে দুই পক্ষের মধ্যে ‘অনেক গুরুত্বপূর্ণ ইস্যু’ নিয়ে আলোচনা হবে বলে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, সিরিয়ার নতুন নেতৃত্ব নিয়ে আমিরাতের মধ্যে এখনও গভীর সন্দেহ রয়েছে। রাজনৈতিক ইসলামের প্রতি তাদের অবিশ্বাসের পাশাপাশি সিরিয়ায় তুরস্কের প্রভাব বিস্তার নিয়েও তারা শঙ্কিত। এর আগে গত জানুয়ারিতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী শায়বানিও আবুধাবি সফর করেছিলেন।

দীর্ঘ ১৩ বছরের ভয়াবহ সংঘাতের পর সিরিয়ার নতুন নেতৃত্ব এখন দেশটির নিষেধাজ্ঞা-পীড়িত অর্থনীতি পুনরুদ্ধার এবং ব্যাপক পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের প্রত্যাশী। এই প্রেক্ষাপটে আরব উপসাগরীয় দেশগুলোর সমর্থন সিরিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03