সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত, আহত দুই ছেলে

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত, আহত দুই ছেলেWeb Popup (3)

দক্ষিণ আফ্রিকায় ২০১৯ সালে আততায়ীদের হাতে ছোট ভাই নিহতের পর এবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বড় ভাই গিয়াস উদ্দিন মিয়া। নিহত গিয়াস ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী গ্রামের মৃত হাজী শফিউল্লাহ মিয়ার পঞ্চম সন্তান।

তিনি ২০০৯ সাল থেকে দক্ষিণ আফ্রিকার সোয়াজিল্যান্ড অঙ্গরাজ্যের ইসোয়াতিনি শহরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন এবং একটি শপিং সেন্টারের ব্যবসা করতেন।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে তার নিহতের বিষয়টি জানান মেজো ভাই দাউদ মিয়া। এর আগে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ইসোয়াতিনিতে সড়ক দুর্ঘটনায় মারা যান ব্যবসায়ী গিয়াস। দুর্ঘটনায় তার দুই ছেলে সিয়াম মিয়া (১২) ও রায়হান মিয়া (১০) আহত হয়েছেন।

দাউদ মিয়া জানান, দক্ষিণ আফ্রিকা থেকে দুই ছেলেকে নিয়ে জার্মানি ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন গিয়াস। সেজন্য ওই শহরের ভিসা সেন্টার থেকে ভিসার আবেদন শেষ করে প্রাইভেটকার চালিয়ে ফিরছিলেন। এ সময় প্রাইভেটকারটি একটি মালবাহী লরির সঙ্গে ধাক্কা লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় গাড়িতে থাকা তার দুই ছেলে আহত হয়। তারা সুস্থ আছে বলে জানতে পেরেছি।

তিনি আরও জানান, কয়েকবছর আগে তার স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। এরপর আর বিয়ে করেননি।

দাউদ মিয়া জানান, আমাদের ৭ ভাইয়ের মধ্যে দুই ভাই দক্ষিণ আফ্রিকায় মারা গেল। ২০১৯ সালের ১৫ ডিসেম্বর সকলের ছোট ভাই ইউসুফ মিয়া আততায়ীদের হাতে নিহত হয়। সেও ব্যবসা করতো। এখন আরেক ভাইও মারা গেল, তার মরদেহ আনার ব্যবস্থা করা হচ্ছে।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup