
অবৈধ প্রবাসীদের দেশ ছাড়ার আল্টিমেটাম সৌদির
সৌদি আরবে বিভিন্ন ধরণের ভিজিট ভিসায় এসে মেয়াদের অতিরিক্ত সময় অবস্থান করা ব্যক্তিদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর। জাওয়াজাত স্পষ্ট জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা দেশটিতে অবস্থান করবেন, তাদের কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে।



নিজ প্রতিষ্ঠান ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে টানা ১৮ মাস সফলভাবে দায়িত্ব পালনের পর নিজের পুরোনো কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত নিজ কার্যালয়ে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা


কর্মীদের সুখবর দিল ওমানের শ্রম মন্ত্রণালয়
ওমানের মাস্কাট এলাকায় বেসরকারি খাতে চাকরিপ্রত্যাশীদের জন্য ৬০০টি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধি এবং শ্রমবাজারে তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এসব শূন্য পদ দেশের বিভিন্ন অর্থনৈতিক খাত


সুখবর! ভিসা ফি মওকুফ করলেন ওমানের সুলতান
ওমানের সুলতান হাইথাম বিন তারিক পারস্পরিক ভিসা ফি মওকুফ চুক্তিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছেন। এ বিষয়ে রোববার রয়্যাল ডিক্রি নম্বর ১০০/২০২৫ জারি করেন তিনি। চুক্তিটি ওমান ও ইরাক সরকারের মধ্যে সম্পাদিত হয়েছে। রয়্যাল ডিক্রিতে উল্লেখ করা হয়েছে, ভিসা মওকুফ সুবিধা কেবল

আমিরাতের জাহাজে সৌদির বিমান হামলা
ইয়েমেনের পূর্বাঞ্চলীয় মুকাল্লা বন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে পাঠানো অস্ত্রের একটি চালান লক্ষ্য করে ‘সীমিত’ বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক প্রতিবেদনে Saudi Press Agency জানায়, জোট বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকির বরাতে এই

বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের সংখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট
হাইকোর্ট বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী শ্রমিকদের সংখ্যা এবং তাদের বর্তমান অবস্থা সম্পর্কে আগামী তিন মাসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত জানতে চেয়েছেন, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আইন

ইরানকে সমর্থন জানাল চীন
মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের দামামা বেজে ওঠার প্রেক্ষাপটে এবার তেহরানের পাশে থাকার জোরালো বার্তা দিল বেইজিং। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক ফোনালাপে স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিপরীতে আত্মরক্ষার অধিকার প্রয়োগে তেহরানকে পূর্ণ সমর্থন করে

















