Long Popup (2)
সর্বশেষ

বিমানবন্দরে ২১ লাখ টাকার স্বর্ণসহ দুবাই প্রবাসী আটক

Dubai expatriate detained with gold worth Tk 2.1 million at airportProbashircityWebPopupUpdate

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে প্রায় ১২০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৫৯ হাজার ৯২০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিমানবন্দরের কার্গো টার্মিনালে কাস্টমস এয়ারফ্রেইট শাখা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) যৌথভাবে অভিযান পরিচালনা করে এই স্বর্ণ উদ্ধার করা হয়। দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছান যাত্রী মো. আবু জাহেদ।

বিমানবন্দর সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে যাত্রীর ‘ইউ ব্যাগেজ’ স্ক্যানিংয়ের সময় ভেতরে ধাতব বস্তুর উপস্থিতি ধরা পড়ে। পরবর্তীতে বিস্তারিত তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয়। রাত সাড়ে বারোটার দিকে স্বর্ণকারের মাধ্যমে যাচাই-বাছাই শেষে ব্যাগেজে থাকা অলংকারের ওজন ও বিশুদ্ধতা নিশ্চিত করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতিতে পরীক্ষা করে দেখা যায়, ব্যাগেজে থাকা অলংকারের মোট ওজন ১২০ গ্রাম। এরপর সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টের উপস্থিতিতে স্বর্ণালংকারগুলো আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, এটি যাত্রীর প্রথমবারের মতো এ ধরনের ঘটনা হওয়ায় তাকে মুচলেকা গ্রহণ ও সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate