Long Popup (2)
সর্বশেষ

ইসরায়েলের পশ্চিম তীর দখল নীতির কঠোর নিন্দা বাংলাদেশের

Ministry of foreign affairsProbashircityWebPopupUpdate

ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর সংযুক্তিকরণের বিল পাস হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশ এর কঠোর সমালোচনা করেছে। পাকিস্তানসহ ১৪টি দেশ এ বিষয়ে যৌথভাবে উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে বাংলাদেশও এ পদক্ষেপের নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরের ওপর ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ এই একতরফা উদ্যোগের তীব্র প্রতিবাদ জানায় এবং এটিকে ফিলিস্তিনি জনগণের অধিকার হরণের প্রচেষ্টা হিসেবে বর্ণনা করে।

বিবৃতিতে আরও বলা হয়, অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে ইসরায়েল দখলদারিত্ব বজায় রাখছে, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাবেরও স্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ মনে করে, এই ধরনের কার্যক্রম মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে।

ঢাকা জোর দিয়ে জানিয়েছে, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত কোনো ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব নেই। বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক পরামর্শমূলক অভিমতকে স্বাগত জানিয়েছে, যেখানে ইসরায়েলের আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি দায়িত্ব ও জবাবদিহিতা পুনরায় উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বাংলাদেশ আবারও ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় সমর্থন ব্যক্ত করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate