সর্বশেষ

বাংলাদেশে দ্রুততম সময়ে অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত

India wants participatory elections in bangladesh as soon as possibleProbashircityWebPopupUpdate

বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক, সুষ্ঠু ও অবাধ নির্বাচন দ্রুত আয়োজনের ওপর জোর দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নির্বাচন যেন বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায়, সেটাই তাদের প্রত্যাশা।

বৃহস্পতিবার (২৯ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “বাংলাদেশের নির্বাচনের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছি, জনগণের ম্যান্ডেট ও ইচ্ছা নিশ্চিত করতে হলে দ্রুততম সময়ে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।”

তিনি আরও বলেন, ভারতের এই অবস্থান আগেও ছিল, এখনও আছে। বাংলাদেশে একটি স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক ধারা আরও সুসংহত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন। সম্প্রতি জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামে তিনি বলেন, “আমরা এমন একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা ন্যায়বিচার, স্বাধীনতা ও মানুষের মর্যাদা রক্ষায় সহায়ক হবে।”

ড. ইউনূস আরও বলেন, “গণতন্ত্রে একটি কার্যকর ও শান্তিপূর্ণ রূপান্তরই আমাদের লক্ষ্য। বিশ্বব্যাপী চলমান অস্থিরতা মোকাবিলায় জনগণের ক্ষমতায়ন এবং তৃণমূল নেতৃত্ব এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।” পাশাপাশি তিনি রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকাও তুলে ধরেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate