সর্বশেষ

হামলার শিকার হয়ে ২ দেশকে ফোন সৌদি আরবের

6a33951ca7888Web Popup (3)

সৌদি আরবের সবচেয়ে উঁচু ভবনে হামলার ঘটনার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাহরাইন ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। বুধবার (২৫ নভেম্বর) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুললতিফ বিন রশিদ আল জায়ানি এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে পৃথকভাবে ফোনালাপ করেন। ফোনালাপে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইয়েমেন ও সৌদি আরবে হুতিদের চলমান হামলার তীব্র নিন্দা জানান। এ ছাড়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর চলমান প্রচেষ্টা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের উপায় নিয়েও তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, সম্প্রতি সৌদির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)