Long Popup (2)
সর্বশেষ

জেদ্দায় বিন মিশাল ট্রাভেলসের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

7fff38b1 3527 440e 9aaf a4d2967f2b16ProbashircityWebPopupUpdate

সৌদি আরবের জেদ্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিন মিশাল ট্রাভেলসের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আনন্দঘন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই প্রবাসীদের মানসম্মত ভ্রমণসেবা প্রদানের পাশাপাশি গ্রাহকদের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিন মিশাল ট্রাভেলস। এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিন মিশাল গোলাম ভবিষ্যতে গ্রাহকদের আরও আধুনিক ও উন্নত সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। পরে তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন করেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সৌদি বাংলা রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মাসুদ সেলিম, সাধারণ সম্পাদক হানিফ সরকার উজ্জ্বল, বিন মিশাল ট্রাভেলসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আফসার উদ্দিন ভূঁইয়া জাবেদ, অ্যাকাউন্টস ম্যানেজার সানা উল্লাহ ও আরিফুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate