Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে ফাঁসির ১৫ ঘণ্টা আগে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা

Untitled 1.pnghfdProbashircityWebPopupUpdate

সন্তানের মৃত্যুর সীমাহীন শোক বুকে চেপেও ঘাতককে ক্ষমা করে দিয়ে মহানুভবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সৌদি আরবের এক নাগরিক। ফাঁসি কার্যকরের মাত্র ১৫ ঘণ্টা আগে নিহতের বাবা শেখ ইয়াহিয়া বিন কানস আল-বুশরি কোনো ধরনের আর্থিক ক্ষতিপূরণ ছাড়াই সম্পূর্ণ নিঃশর্তভাবে এই ক্ষমার ঘোষণা দেন। এই ঘটনার একটি আবেগঘন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নেটিজেনদের হৃদয় ছুঁয়ে যায়। অনেকেই একে ক্ষমার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ঘটনা হিসেবে আখ্যায়িত করছেন।

C540394c 81d0 40b0 ac36 6eeeba167563

জানা যায়, নিহতের নাম বন্দর এবং ঘাতকের নাম ইয়াসের। একসময় আর্থিকভাবে চরম সচ্ছল থাকলেও বর্তমানে শেখ ইয়াহিয়ার জীবনযাপন বেশ সাধারণ। তা সত্ত্বেও তিনি ঘাতককে ক্ষমা করার বিনিময়ে প্রস্তাবিত লাখ লাখ রিয়ালের ‘ব্লাড মানি’ বা রক্তপণ নিতে অস্বীকৃতি জানান। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কেবল সৃষ্টিকর্তার সন্তুষ্টির আশায় তিনি তার ছেলের খুনিকে প্রাণভিক্ষা দিচ্ছেন। এই পরম ক্ষমার বার্তাটি পৌঁছে দিতে তিনি নিজেই ছুটে যান ঘাতক ইয়াসেরের মায়ের বাড়িতে।

D53654ee 2d7c 4aba a664 08c64d0f0c01

সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ছেলের প্রাণ ফিরে পাওয়ার সংবাদে আবেগাপ্লুত ও কৃতজ্ঞ মা শেখ ইয়াহিয়ার পায়ে চুমু খেতে উদ্যত হন। কিন্তু অত্যন্ত বিনয়ী ইয়াহিয়া তাকে সঙ্গে সঙ্গে বাধা দেন এবং পরম শ্রদ্ধায় ওই মায়ের কপালে চুম্বন করে তাকে সান্ত্বনা দেন। খবর পেয়ে ঘাতকের ভাইয়েরাও সেখানে ছুটে আসেন। কান্নায় ভেঙে পড়া ওই যুবকদেরও বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এই মহৎ হৃদয় বাবা। প্রিয় সন্তান হারানোর পাহাড়সম কষ্ট বুকে নিয়েও একজন মানুষের এমন নিঃস্বার্থ ক্ষমার দৃশ্য দেখে প্রশংসায় পঞ্চমুখ পুরো বিশ্ব।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate