সর্বশেষ

ইসরায়েলের সঙ্গে সম্পর্কের প্রশ্নই আসে না; সাফ জানাল সৌদি

Image 203564Web Popup (3)

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। দেশটির একজন সরকারি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম ‘সৌদি গ্যাজেট’ এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে।

ওই সূত্র জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে নিয়ে যাবে—এমন একটি সুস্পষ্ট ও সুনির্দিষ্ট পথরেখা তৈরি না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো প্রশ্নই আসে না। ভবিষ্যতে যেকোনো চুক্তিতে অবশ্যই দ্বিরাষ্ট্রীয় সমাধানের বাস্তবায়নের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য নিশ্চয়তা থাকতে হবে।

ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের অবস্থান যে একেবারেই অপরিবর্তিত রয়েছে, তা পুনরায় জোর দিয়ে উল্লেখ করেছে সূত্রটি। রিয়াদ বিশ্বাস করে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অর্জন করতে হলে ফিলিস্তিন সংকটের একটি ন্যায্য ও চূড়ান্ত সমাধান খুঁজে বের করা অপরিহার্য। এর মধ্য দিয়ে ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের নিশ্চয়তা প্রদান করতে হবে।

আন্তর্জাতিক আইন ও প্রাসঙ্গিক প্রস্তাবনার ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া যে এই অঞ্চলে দীর্ঘস্থায়ী ও ন্যায্য শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, সে কথা রিয়াদ বারবার স্পষ্ট করে বলে আসছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup