সর্বশেষ

হামলা নিয়ে যে বার্তা দিল সৌদি আরবের মন্ত্রিসভা

FfghjkWeb Popup (3)

ইরানের যেকোনো ধরনের হামলা মোকাবিলা এবং নিজেদের নাগরিক ও ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কঠোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ-এর বরাতে এ তথ্য জানা গেছে।

সৌদি মন্ত্রিসভা এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, ইরান থেকে আসা যেকোনো আক্রমণ প্রতিহত করতে রিয়াদ সম্পূর্ণ প্রস্তুত। একই সঙ্গে মিত্র দেশগুলোকে নিজেদের সব ধরনের সক্ষমতা দিয়ে সহায়তা করারও অঙ্গীকার করেছে তারা।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) একটি স্টেশনে ড্রোন হামলা চালানো হয়েছে। রিয়াদে মার্কিন দূতাবাস কমপ্লেক্সের ভেতরেই এই সিআইএ স্টেশনটি অবস্থিত। গত সোমবার সেখানেই একটি ইরানি ড্রোন সরাসরি আঘাত হানে বলে দাবি করা হয়েছে।

তবে অত্যন্ত স্পর্শকাতর এই হামলার বিষয়ে সিআইএ এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup