Long Popup (2)
সর্বশেষ

সৌদির যে আইন না জানলেই বিপদে পড়বেন

SaudiProbashircityWebPopupUpdate

সৌদি আরবের বিভিন্ন ও সড়কে জলাবদ্ধতা রোধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির পৌর ও আবাসন মন্ত্রণালয় এবং সৌদি ওয়াটার অথরিটি। পানি লিক হওয়া বা রাস্তায় পানি জমে থাকার মতো সমস্যা সমাধানে দুই সংস্থা যৌথভাবে তাদের তৎপরতা জোরদার করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বাসা বা স্থাপনার পানি সীমানা পেরিয়ে রাস্তায় গড়ালে তা পৌর আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এ ধরনের ঘটনায় সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হলে দায়ী ব্যক্তিকে সর্বোচ্চ ৩ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা গুণতে হবে এবং দ্রুত সমস্যার উৎস বন্ধ করতে হবে। শহরকে সুন্দর ও বাসযোগ্য রাখার ‘মোর বিউটিফুল সিটিজ’ উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পানি ও পয়োনিষ্কাশন লাইনে ত্রুটি বা ফাটল মেরামতের দায়িত্ব পালন করবে সৌদি ওয়াটার অথরিটি। অন্যদিকে, পৌর মন্ত্রণালয় সরাসরি শহরের পরিবেশ, রাস্তায় পানি জমা এবং জলাবদ্ধতা পর্যবেক্ষণের কাজ করবে। কর্মকর্তাদের মতে, জনসমাগমস্থল ও রাস্তায় পানি জমার অন্যতম প্রধান কারণ হলো পাইপলাইনে ফাটল বা লিকেজ। এই যৌথ উদ্যোগের ফলে দ্রুততম সময়ে সমস্যার সমাধান করা সম্ভব হবে, যা পরিবেশগত ক্ষতি কমানোর পাশাপাশি শহরের দৃশ্যদূষণ রোধেও ভূমিকা রাখবে।

নাগরিকদের এ বিষয়ে সচেতন করতে ও দ্রুত ব্যবস্থা নিতে ডিজিটাল সেবার ওপর জোর দেওয়া হয়েছে। কোথাও পানি লিক বা জলাবদ্ধতা দেখা দিলে ‘বালাদি’ অ্যাপের ‘ক্যাপচার অ্যান্ড সেন্ড’ সেবা অথবা সৌদি পানি কর্তৃপক্ষের নির্ধারিত প্ল্যাটফর্মে অভিযোগ জানাতে বলা হয়েছে। দুই সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, নিয়ম মানা হচ্ছে কি না, তা তদারকিতে মাঠপর্যায়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate