Opens in a new tab
সর্বশেষ

সিলেট সীমান্তে ঢুকে বিজিবির হাতে আটক বিএসএফ সদস্য

56ae8531 96c1 40ec 9156 eacb80e1992d (1)Web Popup (3)

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার পর বিছনাকান্দি পর্যটন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি অস্ত্র উদ্ধার করে বিজিবি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই বিএসএফ সদস্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে বিছনাকান্দি পর্যটন স্পটে প্রবেশ করেন। সেখানে একটি দোকানঘরে গিয়ে তিনি ভাঙচুর ও গালিগালাজ শুরু করলে বিজিবির টহল দল তাকে ধাওয়া করে আটক করে। পরে তাকে বিজিবি ক্যাম্পে (বিওপি) নিয়ে যাওয়া হয়। গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল জানান, এ ঘটনার পর সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও বড় ধরনের সংঘাতের কোনো আশঙ্কা নেই। ঘটনাস্থলে পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং সীমান্তে কোনো উত্তেজনাকর অবস্থা নেই। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আটক বিএসএফ সদস্যের বিষয়ে পতাকা বৈঠকের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে স্থানীয়দের কোনো ধরনের গুজবে কান না দিয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)