সর্বশেষ

গৃহকর্মীদের কাছ থেকে যেকোনো ফি নেয়া নিষিদ্ধ করল সৌদি আরব

53e68f19faWeb Popup (3)

সৌদি আরবে নিয়োগকর্তাদের জন্য গৃহকর্মীদের কাছ থেকে যেকোনো ধরনের ফি নেওয়া নিষিদ্ধ করা হয়েছে। নিয়োগ এবং ওয়ার্ক পারমিটসহ অন্য কোনো ফি নিলে, নিয়োগকর্তাকে সর্বোচ্চ ২০ হাজার রিয়াল জরিমানা এবং তিন বছরের জন্য নিয়োগের ওপর নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে।

সৌদি গেজেটের প্রতিবেদন অনুসারে, মানবসম্পদ মন্ত্রণালয়ের জারি করা ‘গৃহকর্মীদের অধিকার ও বাধ্যবাধকতার নির্দেশিকা’-তে এই বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নির্দেশিকায় ‘নিয়োগ, পেশা পরিবর্তন, পরিষেবা স্থানান্তর, আবাসিক পারমিট (ইকামা) এবং কাজের পারমিট সম্পর্কিত’ সকল ফি গৃহকর্মীদের কাছ থেকে নেওয়া নিষিদ্ধ করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বিধিমালায় ‘অধিকারের একটি প্যাকেজ অন্তর্ভুক্ত রয়েছে, যা গৃহকর্মীদের একটি সুন্দর জীবন এবং স্থিতিশীল কর্মপরিবেশ নিশ্চিত করবে’। এই আইনে গৃহকর্মী, ব্যক্তিগত গাড়ি চালক, রাঁধুনি, দর্জি, গৃহ ব্যবস্থাপক, থেরাপিস্টসহ অন্যান্য বিশেষায়িত পেশা অন্তর্ভুক্ত করা হয়েছে। গৃহকর্মীদের কর্তব্যের আওতায় আসতে পারে এমন অন্য যেকোনো পেশাও এতে যুক্ত করার অনুমতি রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup