সর্বশেষ

বিপুল পরিমাণ মাদকসহ ওমানে তিন প্রবাসী আটক

1761117424 1761117City ads Investment (1)

ওমানে দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক এবং অবৈধ মদ ও তামাকজাত দ্রব্যসহ তিন প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। দেশটির দক্ষিণ বাতিনা এবং আল-দাখিলিয়া প্রদেশে এই অভিযানগুলো পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ বাতিনা প্রদেশ থেকে আটক প্রবাসী একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সদস্য। তিনি একা গাড়ি চালিয়ে যাওয়ার সময় নজরদারিতে পড়েন এবং তার কাছ থেকে বিপুল পরিমাণে ক্রিস্টাল মেথ, মারিজুয়ানা, মরফিন ও সাইকোট্রপিক ট্যাবলেট জব্দ করা হয়। এই মাদকগুলো দেশের বিভিন্ন স্থানে বিক্রির পরিকল্পনা ছিল তার।

অন্য একটি অভিযানে, আল-দাখিলিয়া প্রদেশের নিজওয়া এবং সামাইল এলাকা থেকে আরও দুই প্রবাসীকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিক্রির জন্য মজুত করা বিপুল পরিমাণ অবৈধ মদ, সিগারেট এবং নিষিদ্ধ তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়েছে।

রয়্যাল ওমান পুলিশের এক মুখপাত্র জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। । দেশজুড়ে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup