সর্বশেষ

সৌদিতে ব্রেন স্ট্রোক করে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Bangladeshi expatriate dies of brain stroke in medinaWeb Popup (3)

পরিবারের মুখে হাসি ফোটাতে সুদূর সৌদি আরবে পাড়ি জমানো বাংলাদেশি যুবক কাউসার জীবনযুদ্ধে হেরে গেছেন। মদিনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই অকাল মৃত্যুতে পরিবার, নিজ এলাকা এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কুমিল্লা মহানগরীর ২২ নং ওয়ার্ডের বাসিন্দা কাউসার উন্নত জীবনের আশায় সৌদি আরবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি ব্রেন স্ট্রোক করলে তাকে মদিনার একটি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। কিন্তু সকল চেষ্টা ব্যর্থ করে তিনি পরপারে পাড়ি জমান। দেশে তার স্ত্রী, বাবা-মা এবং একটি ছোট শিশু রয়েছে।

কাউসারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মদিনায় কর্মরত বাংলাদেশি কমিউনিটির মাঝে শোকাবহ পরিবেশ তৈরি হয়। অনেক প্রবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জন্য দোয়া চেয়ে শোক প্রকাশ করেন।
বিদেশের মাটিতে আরেকজন রেমিট্যান্স যোদ্ধার এমন করুণ পরিণতি প্রবাসীদের কঠিন জীবন সংগ্রামের বাস্তবতাকে আবারও সামনে এনেছে। তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup